আর্কাইভ
ads
logo

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়ার ঘোষণা ইশরাকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পি.এম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়ার ঘোষণা ইশরাকের

ads

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের বিএনপি সংসদ সদস্য ইশরাক হোসেন ঘোষণা করেছেন, তিনি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।”

এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে জানিয়েছেন, নির্ধারিত সময়ে দেশের সব সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে।

তবে নির্বাচন কমিশন এখনও সিটি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেনি।

স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপটে ইশরাক হোসেনের এই ঘোষণা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং আগাম নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ