আর্কাইভ
ads
logo

নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না: সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পি.এম
নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না: সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর

ads

সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা নিরপরাধ, তাদের কোনোভাবেই প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হতে হবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

নতুন চিফ প্রসিকিউটর জানান, "ট্রাইব্যুনালে বর্তমানে চলমান বিচারকাজ আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। আশা করি, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারব।"

তিনি আরও বলেন, "যারা অপরাধী তাদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে প্রসিকিউশন কাজ করবে। তবে নিরপরাধরা কোনোভাবেই হয়রানির মুখোমুখি হবে না।"

চিফ প্রসিকিউটর জোর দিয়ে বলেন, "কারো প্রতি কোনো বিদ্বেষ বা পক্ষপাত করা হবে না। সমস্ত বিচারকাজ সম্পূর্ণ আইনানুগভাবে সম্পন্ন হবে। আমার সময়ে ট্রাইব্যুনালের কাজের গতিতে কোনো প্রকার বাধা আসবে না, সরকার বা অন্য কারও নির্দেশ আইনের বাইরে কার্যকর হবে না।"

তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম আরও দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ