আর্কাইভ
ads
logo

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: নারী-শিশুসহ দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এ.এম
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: নারী-শিশুসহ দগ্ধ  ৯

ads

ভোরের নীরবতা ভেঙে চট্টগ্রামের হালিশহরে এক বাসায় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ৯ জন। 

আজ সোমবার ভোরে নগরের হালিশহর এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে আটজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন—শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে চারটার দিকে হালিমা মঞ্জিল নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের পরপরই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাঁদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, “ওই বাসাটিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে। কোনো কারণে চুলা থেকে হয়তো গ্যাস লিক হয়েছিল, যার কারণে রান্নাঘরে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন।”

দগ্ধদের হাসপাতালে নেওয়া মো. মকবুল হোসেন স্বজন পরিচয়ে জানান, বাসাটিতে মূলত দুই ভাইয়ের পরিবার বসবাস করতেন। সম্প্রতি বিদেশ থেকে তাঁদের আরেক ভাই চিকিৎসার উদ্দেশ্যে দেশে এসে পরিবারসহ সেখানে উঠেছিলেন। বিস্ফোরণে তিনটি পরিবারের সদস্যরাই আহত হয়েছেন।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ