আর্কাইভ
ads
logo

২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পি.এম
২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ

ads

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৬৭ জন পুরুষ ও ২১ জন নারী সদস্যের নামের তালিকা ঘোষণা করা হয়।

তালিকা অনুযায়ী, কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে সভাপতিত্ব করেন দলের সম্মানিত আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় নতুন কর্মপরিষদ গঠন করা হয়।

নায়েবে আমীর হিসেবে রয়েছেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দায়িত্ব পেয়েছেন। সহকারী সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আব্দুল হালিম, এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এর বাইরে আরও ৭০-এর বেশি সদস্য কর্মপরিষদে দায়িত্ব পালন করবেন। নারীদের মধ্যে রয়েছে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, পলিটিকাল এফেয়ার্স সেক্রেটারি ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার মুন্নী। এছাড়া তালিকায় ১৮ জন মহিলা সদস্যও রয়েছেন।

কেন্দ্রীয় কর্মপরিষদে নতুন সদস্যদের দায়িত্ব গ্রহণ দলের কার্যক্রম ও নীতি-নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ