আর্কাইভ
ads
logo

চকরিয়ায় তামাকখেত থেকে মাংস বিক্রেতার মর/দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পি.এম
চকরিয়ায় তামাকখেত থেকে মাংস বিক্রেতার মর/দেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

ads

কক্সবাজারের চকরিয়ায় একটি তামাকখেত থেকে মোহাম্মদ মুজিব (৪০) নামে এক মাংস বিক্রেতার নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জমিজমা সংক্রান্ত পুরনো শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার সংলগ্ন একটি তামাকখেত থেকে মুজিবকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুজিব কাকারা কসাইপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত ফকির মোহাম্মদের সন্তান।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় আরিফ নামের এক যুবক তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে মুজিবের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর রাতে স্থানীয়রা খেতের ভেতর তার দেহ পড়ে থাকতে দেখেন। মুজিবের ভাই আব্দুল মালেক অভিযোগ করেন, আরিফের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদ রয়েছে। উদ্ধারকালে মুজিবের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল বলে তিনি দাবি করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। যদিও নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অভিযুক্ত আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবং তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ