আর্কাইভ
ads
logo

বাগেরহাটে বিএনপি অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ পি.এম
বাগেরহাটে বিএনপি অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

ছবিঃ সংগৃহীত

ads

বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অফিসের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিবাগত শেষ রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে অবস্থিত ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন জানান, শনিবার ভোর রাতের দিকে স্থানীয় বাসিন্দারা দলীয় কার্যালয়টিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে অফিসের ভেতরের আসবাবপত্রসহ পুরো স্থাপনাটি পুড়ে নষ্ট হয়ে যায়। ঘটনার পর অফিসের পাশ থেকেই একটি খালি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, আগুনের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগী দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দিলে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ