আর্কাইভ
ads
logo

বিমানবন্দরে তল্লাশিতে ধরা পড়ল এয়ারগান, আটক যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ এ.এম
বিমানবন্দরে তল্লাশিতে ধরা পড়ল এয়ারগান, আটক যাত্রী

ads

শুল্ক ফাঁকি দিয়ে লাগেজে গ্যাসচালিত এয়ারগান নিয়ে আসার অভিযোগে নূর হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তিনি গতকাল শুক্রবার রাতে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরেন।

আজ শনিবার দুপুরে নূর হোসেনকে রাজধানীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিমানবন্দর থানা–পুলিশ। আটক যাত্রীর বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।

বিমানবন্দর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শ্রীলঙ্কা থেকে আসা একটি ফ্লাইট অবতরণের সময় নূর হোসেনের লাগেজ তল্লাশি করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো তল্লাশিতে অত্যাধুনিক গ্যাসচালিত একটি এয়ারগান এবং বিভিন্ন শুল্কযোগ্য পণ্য পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব পণ্য দেশে শুল্ক ফাঁকি দিয়ে আনা হচ্ছিল। বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা তাকে আটক করে থানায় হস্তান্তর করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, “গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি শুল্ক ফাঁকি দিয়ে অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগান দেশে নিয়ে এসেছেন। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।”

ওসি মোবারক হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর হোসেন স্বীকার করেছেন যে, ১০ হাজার টাকার বিনিময়ে এসব পণ্য বহন করছিলেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ