চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের আটজনকে ঝটিকা মিছিলে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানারও জব্দ করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার সকালে কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. তুষার, আবদুল্লাহ আল নোমান, মো. রাকিব, ইব্রাহীম হোসেন, শরীফ হোসেন, মাসুদুর রহমান, রিয়াদ হোসেন ও সৈয়দ হামিদ মিয়াজী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন প্রথম আলোকে জানান, “ব্যানার নিয়ে মিছিল বের করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।”







