ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনিতে দুই সন্দেহভাজন ডাকাতের মৃত্যু হয়েছে গাইবান্ধার সাদুল্লাপুরে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমুজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।
স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে একটি দল ওই এলাকায় সড়কের পাশে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে সন্দেহ হয়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাদের মধ্যে দুইজনকে আটক করে। পরে উত্তেজিত জনতার মারধরে ওই দুই ব্যক্তি নিহত হন।







