আর্কাইভ
ads
logo

বাগেরহাটে মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ এ.এম
বাগেরহাটে মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার

ছবিঃ সংগৃহীত

ads

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন একটি মাছের ঘের থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে জয়নাল আকন নামের এক ব্যক্তির ঘের থেকে প্রায় ১২ ফুট দীর্ঘ এই বন্যপ্রাণীটি আটক করা হয়।

ঘেরের মালিক জয়নাল আকন জানান, রাতে স্যালো মেশিন দিয়ে ঘেরের পানি সেচ দেওয়ার সময় আকস্মিকভাবে তিনি বড় আকারের এই সাপটি দেখতে পান। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পরে স্থানীয়রা সম্মিলিত প্রচেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, লোকালয়ে অজগর আসার খবর পাওয়ামাত্রই বনরক্ষীদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বনবিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করে নিয়ে আসার পর দ্রুততম সময়ের মধ্যে সুন্দরবনের গহিন অরণ্যে নিরাপদ স্থানে অবমুক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ