আর্কাইভ
ads
logo

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ পি.এম
সখীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

ads

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শিল্পী আক্তার (১৮) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়চওনা খালিয়া-বাইদ উত্তরপাড়া এলাকায় স্বামীর ঘর থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিল্পী ওই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী। মাত্র তিন মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল। বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শিল্পী ও ফারুক দম্পতি যথারীতি নিজ কক্ষে ঘুমাতে যান। রাত সাড়ে ৩টার দিকে ফারুকের মা পারভিন বেগম সেহরি রান্নার জন্য শিল্পীকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ফারুকের ঘুম ভেঙে যায় এবং তিনি নিজের কক্ষেই স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, দাম্পত্য বা পারিবারিক কোনো কলহের জেরে শিল্পী আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ