আর্কাইভ
ads
logo

কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণ, রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পি.এম
কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণ, রেল যোগাযোগ বন্ধ

ছবিঃ সংগৃহীত

ads

কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলের এই দুর্ঘটনায় মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে গেলেও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি মাঝপথে আটকা পড়ায় কয়েক ঘণ্টা ওই রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে এবং যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুর অভিমুখে যাচ্ছিল রমনা কমিউটার লোকাল ট্রেনটি (ডাউন-১৩৩)। রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে রেললাইনের একদম ঘেঁষে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রেনের সজোরে ধাক্কা লাগে। এতে মুহূর্তেই বাইকটি দুমড়ে-মুচড়ে কয়েক টুকরো হয়ে যায়। সংঘর্ষের প্রচণ্ডতায় ট্রেনের ইঞ্জিনের প্রধান রিজার্ভার পাইপ খুলে যাওয়ায় ট্রেনটি যান্ত্রিকভাবে অচল হয়ে পড়ে এবং চালক দ্রুত ট্রেনটি রাজারহাট ভূমি অফিসের কাছে থামিয়ে দিতে বাধ্য হন।

ট্রেন পরিচালক মো. কিবরিয়া ঘটনার ভয়াবহতা তুলে ধরে জানান, সংঘর্ষের ফলে ট্রেনের ইঞ্জিনের প্রধান পাইপ ছাড়াও বেশ কিছু পা-দানি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান অবস্থায় এই ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ ও অসম্ভব। তাই বিকল্প একটি ইঞ্জিন (রেক) এনে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ার কারণে ওই রুটের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসে।

রাজারহাট স্টেশন মাস্টার সুমন মিয়া জানিয়েছেন, ট্রেনটি সরিয়ে লাইন সচল করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা পর্যন্ত বিকল্প ইঞ্জিন দুর্ঘটনাস্থলে না পৌঁছানোয় ট্রেনটি লাইন থেকে সরানো সম্ভব হয়নি। রেল কর্তৃপক্ষ আশা করছে, দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চলাচল পুনরায় শুরু করা যাবে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ