আর্কাইভ
ads
logo

বরগুনার জেলা প্রশাসক কক্ষে ঢুকে হামলা, যুবক আটক

Rakib@thevoice24.com

প্রকাশকাল: ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ পি.এম
বরগুনার জেলা প্রশাসক কক্ষে ঢুকে হামলা, যুবক আটক

ads

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কক্ষে ঢুকে হামলা চালিয়েছেন এক যুবক। এতে ডিসি কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী (সিএ) মো. জহিরুল ইসলাম আহত হন। পরে হামলাকারী যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তি বর্তমানে কর্মকর্তার উপস্থিতি সম্পর্কে বার বার জানতে চাইছিল এবং অফিসের সামনে ঘোরাফেরা করছিল। ঠিক সকাল ১০টার সময় অফিস খুলে দেওয়ার পর তিনি লোকটিকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যেতে দেখেন এবং এরপর সে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশের চেষ্টা করে। 

জহিরুল আরও জানান, পরে ওই ব্যক্তি ফিরে এসে তার কাছে থাকা টিউবওয়েল খোলার একটি পাইপ রেঞ্জ জোর করে নিয়ে আমার উপর আঘাত করে এবং তাকে থামাতে গিয়ে তার হাতে ক্ষত সৃষ্টি হয়। পরবর্তীতে সহকর্মীদের সহযোগিতায় তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। এমন সময় গ্রেফতারকৃত ব্যক্তি ধীরে ধীরে বলছিল, “আমি জেল থেকে বের হয়ে তোকে মেরে ফেলবো।” 

গ্রেফতার যুবকের পরিচয় জানা গেছে—তিনি ইব্রাহিম (৩০), বরগুনা সদর ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। 

বরগুনা জেলা প্রশাসনের সহকারী জেলা প্রশাসক (এডিসি জেনারেল) অনিমেষ বিশ্বাস বলেন, “আমি ঘটনাটি শুনেছি। ইব্রাহিম নামের ওই যুবককে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।” 

বরগুনা সদর থানার ওসি মো. আব্দুল আলীমও জানিয়েছেন, আটক ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনানুগ কার্যক্রম নেওয়া হবে। 

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ