আর্কাইভ
ads
logo

এসএসসি ও দাখিল ভোকেশনালের ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২০ এ.এম
এসএসসি ও দাখিল ভোকেশনালের ফরম পূরণের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

ads

২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।

ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার সুযোগ থাকবে ২৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬–এর জন্য টিসি ও পিসি নম্বর অনলাইনে এন্ট্রি, ফরম পূরণ এবং প্রয়োজনীয় ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি এবং ফরম পূরণ করা যাবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বিলম্ব ফি ৩০০ টাকা সহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ৬ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠান কর্তৃক ফি ও জরিমানা নিয়ে অনলাইনে ফরম পূরণ করা যাবে ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে সোনালী সেবা ব্যবহার করে ফরম ফি জমা দেওয়ার সুযোগ থাকবে ২৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত।

এই ব্যবস্থায় শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফরম পূরণ ও ফি জমা দিয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ