আর্কাইভ
ads
logo

ভোটের কারণে টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পি.এম
ভোটের কারণে টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান

ads

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর আগে রাজনৈতিক দলগুলোর সকল প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ছুটিতে যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) থেকে ১৫ ফেব্রুয়ারি (রবিবার) পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে শিক্ষার্থীরা টানা ৫ দিনের ছুটি উপভোগ করতে পারবে।

এই ছুটির মধ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি, এবং ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ধর্মীয় ছুটি যুক্ত রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বছরের প্রথম বড় ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটিটি এবার নিশ্চিত হয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ