আর্কাইভ
ads
logo

রমজানে বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ পি.এম
রমজানে বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ads
আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে প্রাথমিক বিদ্যালয়ের ছুটির বিষয়ে নতুন তথ্য প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। হাইকোর্ট সব ধরনের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে কোনো নির্দেশনা দেয়নি। ফলে প্রাথমিক বিদ্যালয় রমজানে খোলা থাকবে নাকি বন্ধ, তা নিয়ে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, তারা একটি বাৎসরিক ছুটির তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। তালিকায় রমজান ও ঈদুল ফিতরসহ মোট ১৯ দিন ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখনো এই তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়নি।
সূত্র জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত। এতে রোজা ও ঈদসহ শুক্রবার ও শনিবার মিলিয়ে মোট ১৯ দিন বন্ধ থাকবে।
উপ-পরিচালক জয়নাল আবদীন বলেন, “হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয়ের কোনো নির্দেশনা নেই। আমাদের তথ্য অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয় ছুটির সিদ্ধান্ত ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত অধিদপ্তর রেখেছে। তবে এটি চূড়ান্ত হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরে হবে ।”
ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ