আর্কাইভ
ads
logo

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:১০ এ.এম
নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল

ছবি : সংগৃহীত

ads

গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও নৃশংসতার ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন পক্ষ।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন মোহাম্মদপুর এলাকায় যে হত্যাযজ্ঞ ও অমানবিক অপরাধ সংঘটিত হয়েছিল, তার তথ্য-প্রমাণ ও তদন্ত সাপেক্ষে এই ২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। দাখিলকৃত এই আবেদনের ওপর আজই প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অভিযুক্তদের তালিকায় অন্যতম হেভিওয়েট নাম সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও। প্রসিকিউশনের দাবি, সংগৃহীত যাবতীয় সাক্ষ্য ও দালিলিক প্রমাণাদি পর্যালোচনার পর এই গণআন্দোলনে নিধনযজ্ঞের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

বিগত সরকারের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে এটি একটি উল্লেখযোগ্য আইনি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ট্রাইব্যুনালের পরবর্তী শুনানিতে এই অভিযোগ গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

 

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ