আর্কাইভ
ads
logo

প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনাসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পি.এম
প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনাসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

ads

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণা করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক রবিউল আলম এ দিন ধার্য করেন।

মামলার একমাত্র গ্রেপ্তার আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এজন্য আসামি খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত রায়ের দিন ঠিক করেন।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা দায়ের করে। মামলার বাদী ছিলেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

প্রথমে মামলায় শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ তদন্তকারী কর্মকর্তা ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় আদালতে ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর আগে গত ৩১ জুলাই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এই মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ এবং পরিচালক শেখ শহিদুল ইসলাম।

এদিকে, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলার রায় ঘোষণার জন্যও আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে। এর আগে গত ১৩ জানুয়ারি বিচারক রবিউল আলমের আদালত ওই মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ