আর্কাইভ
ads
logo

ঢাকার তিন গুরুত্বপূর্ণ মোড়ে একযোগে অবরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ পি.এম
ঢাকার তিন গুরুত্বপূর্ণ মোড়ে একযোগে অবরোধ

ads

দাবি আদায়ে রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি মোড়ে সড়ক অবরোধ করেছেন ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর শিক্ষার্থীরা। বুধবার দুপুরে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে অবরোধ শুরু হলে আশপাশের এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধে নামেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় এবং দুপুর পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা তাদের এক দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’

অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও যানবাহনের চালকেরা।

এর আগে মঙ্গলবারই এক দফা দাবিতে এই তিন মোড়ে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা কর্মসূচির কথা জানায়।

শিক্ষার্থীদের এক দফা দাবি হলো— আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ