আর্কাইভ
ads
logo

ফিল্ম ফিয়েস্তার চতুর্থ আসর: ০৩ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ধানমন্ডিতে

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পি.এম
ফিল্ম ফিয়েস্তার চতুর্থ আসর: ০৩ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ধানমন্ডিতে

ads

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প, ভাবনা ও ভাষার নান্দনিক উপস্থাপনা কেন্দ্র করে আবারও আলোচনায় আসছে ফিল্ম ফিয়েস্তা। চতুর্থবারের মতো আয়োজিত এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ০৩ জানুয়ারি, ২০২৬ , ঢাকার ধানমন্ডির Alliance Française de Dhaka–তে।

 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও চলচ্চিত্রভিত্তিক বুদ্ধিবৃত্তিক সংলাপকে সামনে রেখে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি ২০২৪ সাল থেকে অল্প সময়েই নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি সৃজনশীল মিলনস্থলে পরিণত হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি নির্মাতা ও দর্শকের সরাসরি যোগাযোগ, প্রতিক্রিয়া বিনিময় এবং আলোচনা–কথোপকথনের মাধ্যমে সিনেমার দর্শন ও ভাষা নিয়ে ভাবনার পরিসর তৈরিই ফিল্ম ফিয়েস্তার মূল লক্ষ্য।

 

এ বছরের আয়োজনের থিম “New Cinematic Vision”। এই থিমে সমসাময়িক চলচ্চিত্র নির্মাণের পরিবর্তনশীল ভাষা ও নতুন গল্প বলার ধারা তুলে ধরা হবে। উৎসবে বিভিন্ন ঘরানার নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে, যেখানে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের গল্পের পাশাপাশি নতুন প্রজন্মের সাহসী ও ভিন্নধর্মী কণ্ঠস্বর উঠে আসবে।

 

অনুষ্ঠান সূচি (০৩ জানুয়ারি, ২০২৬):

 

সন্ধ্যা ৬.০০ — স্বাগত বক্তব্য

 

সন্ধ্যা ৬.১০ — বিশেষ প্রদর্শনী

 

সন্ধ্যা ৬.৫১ — অফিসিয়াল সিলেকশন (৪টি চলচ্চিত্র)

 

রাত ৮.০৫ — এক্সক্লুসিভ স্ক্রিনিং

 

রাত ৮.১৫ — নির্মাতাদের সঙ্গে সাক্ষাৎ

 

রাত ৮.২০ — সমাপনী বক্তব্য

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্র জমা দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হলেও দর্শকরা অনলাইনে টিকিট সংগ্রহ করে এই আয়োজনে অংশ নিতে পারবেন।

 

অনলাইন টিকিট সংগ্রহ:

https://forms.gle/iHCV6QPAy86AjMjAA

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ