আর্কাইভ
ads
logo

হোয়াটসঅ্যাপে এখন থেকে পাঠানো যাবে আগাম বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পি.এম
হোয়াটসঅ্যাপে এখন থেকে পাঠানো যাবে আগাম বার্তা

ads

আজকের ব্যস্ত জীবনধারায় গুরুত্বপূর্ণ তারিখ বা বার্তা ভুলে যাওয়া সাধারণ ঘটনা। বন্ধু বা পরিবারের জন্মদিন, বিবাহবার্ষিকী, অফিসের জরুরি কাজ সবকিছুর জন্য মনে রাখা এখন কঠিন। তবে হোয়াটসঅ্যাপ শীঘ্রই এই সমস্যার সমাধান আনছে।

সামাজিক যোগাযোগমাধ্যমটি এবার একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা আগাম বার্তা লিখে রাখার সঙ্গে নির্দিষ্ট সময়ে প্রাপকের কাছে পাঠানোর ব্যবস্থা করতে পারবেন। জন্মদিন, বার্ষিকী বা গুরুত্বপূর্ণ পেশাগত বার্তা—সবই ঠিক সময়ে পৌঁছাবে, ব্যবহারকারীকে বার্তা পাঠাতে ভুলে যাওয়ার ঝামেলা এড়াতে।

‘মেসেজ শিডিউল’ কী?

মেসেজ শিডিউল হলো হোয়াটসঅ্যাপের একটি নতুন ফিচার, যা ব্যবহারকারীদের আগে থেকেই বার্তা লিখে রাখার সুযোগ দেয়। বার্তা কখন পাঠানো হবে, সেটিও নির্ধারণ করা যায়। নির্ধারিত সময়ে বার্তা প্রাপকের চ্যাটবক্সে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে, ব্যবহারকারী অনলাইনে থাকলেও বা না থাকলেও।

উদাহরণস্বরূপ, রাত ১২টায় বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে চাইলে আগেই বার্তা লিখে সময় নির্ধারণ করা যাবে। ঠিক সময়ে বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছাবে। পেশাগত ক্ষেত্রে জরুরি বার্তা প্রেরণেও ফিচারটি ব্যবহার করা যেতে পারে।

চ্যাট স্ক্রিনে ‘ইনফো’ নামে নতুন একটি অপশন থাকবে, যেখানে নির্ধারিত বার্তাগুলোর তালিকা দেখা যাবে। প্রয়োজনে বার্তাগুলি পাঠানোর আগে সম্পাদনা বা মুছে ফেলা সম্ভব।

হোয়াটসঅ্যাপের আইওএস বেটা সংস্করণ ভি২৬.৭১০.৭২-তে এই ফিচারের পরীক্ষা চলছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও খুব শীঘ্রই এটি ব্যবহার করতে পারবে।

এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ বার্তা ভুলে যাওয়ার চাপ থেকে মুক্তি পাবেন এবং সঠিক সময়ে বার্তা পৌঁছে দেওয়া নিশ্চিত হবে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ