আর্কাইভ
ads
logo

চিত্রনায়িকা পরীমনিকে হত্যার হুমকি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পি.এম
চিত্রনায়িকা পরীমনিকে হত্যার হুমকি!

ads

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি অজানা বিদেশি নম্বর থেকে কল করে তাকে অকথ্য ভাষায় গালাগালাজ করা হয় এবং হত্যার ভীতি দেখানো হয়।

পরীমনি সেই কথোপকথনের ভিডিও নিজের পেজে প্রকাশ করেছেন। কল করা নম্বরের কান্ট্রি কোড যাচাই করার পর দেখা গেছে, ফোনটি কিউবা থেকে করা হয়েছে।

ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, “ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?” পাশাপাশি তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন।

পরীমনি জানান, “হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালাগালাজ করা শুরু করা হয়। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সুযোগ নেই বলে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়।”


ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ