আর্কাইভ
ads
logo

২১ মার্চ নেটফ্লিক্স লাইভে আসবে বিটিএস

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ পি.এম
২১ মার্চ নেটফ্লিক্স লাইভে আসবে বিটিএস

ads

দীর্ঘ বিরতির পর বিশ্বসংগীতের আলোচনায় ফেরার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। নতুন অ্যালবাম প্রকাশকে ঘিরে দলটি একটি বড় পরিসরের লাইভ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে, যা নেটফ্লিক্সের মাধ্যমে বিশ্বের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার হবে।

বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’ আগামী ২০ মার্চ প্রকাশ পাবে। অ্যালবাম প্রকাশের পরদিন, অর্থাৎ ২১ মার্চ, সিউলের ঐতিহাসিক গোয়াংহামুন স্কোয়ারে রাত ৮টায় আয়োজন হবে বিশেষ লাইভ অনুষ্ঠান ‘বিটিএস কামব্যাক লাইভ: আরিরাং’। অনুষ্ঠানে নতুন অ্যালবামের গানগুলো প্রথমবারের মতো সরাসরি পরিবেশন করবে দলটি।

নেটফ্লিক্স জানিয়েছে, বিশ্বের প্রায় ১৯০টি দেশে একযোগে এই লাইভ অনুষ্ঠান দেখার সুযোগ থাকবে। এর আগে ২০২২ সালের জুনে বিটিএস প্রকাশ করেছিল অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’। এরপর প্রায় তিন বছর ৯ মাস পর নতুন পূর্ণাঙ্গ অ্যালবামের সঙ্গে আবার মঞ্চে ফেরার পরিকল্পনা নিয়েছে ব্যান্ডটি। চলতি বছরের শুরুতেই ‘আরিরাং’ অ্যালবামের ঘোষণা দিয়েছিল দলটি।

বিটিএসের মিউজিক এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, ‘আরিরাং’ অ্যালবামটি সদস্যদের শিকড়, পরিচয় এবং অনুভূতির প্রতিফলন। কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগান ‘আরিরাং’ থেকে অনুপ্রাণিত হয়ে অ্যালবামের নাম রাখা হয়েছে। কোরিয়ান সংস্কৃতিতে ‘আরিরাং’ কেবল একটি গান নয়, বরং আবেগ, সংগ্রাম ও ঐতিহ্যের প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে কোরিয়ানদের জীবনের নানা মুহূর্তে উপস্থিত।

নেটফ্লিক্স পরিকল্পনা এখানেই থামাচ্ছে না। ২৭ মার্চ মুক্তি পাবে নতুন প্রামাণ্যচিত্র ‘বিটিএস: দ্য রিটার্ন’, যেখানে অ্যালবাম তৈরির নেপথ্য প্রস্তুতি ও সংগীত যাত্রার নানা গল্প তুলে ধরা হবে।

নতুন অ্যালবামের প্রকাশের পর, আগামী এপ্রিল থেকে বিটিএস বিশ্ব সফরে যাবে। আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে এই ‘বিটিএস ওয়ার্ল্ড ট্যুর’, যেখানে ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্টের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে লাস ভেগাসে ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ ছিল তাদের শেষ ট্যুর। সামরিক প্রশিক্ষণের কারণে দীর্ঘ সময় দলটি একত্রে মঞ্চে উপস্থিত হয়নি। প্রশিক্ষণ শেষ হওয়ার পরই বিটিএস নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে।

সূত্র: ডেইল ডিসকোভার

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ