আর্কাইভ
ads
logo

নেটফ্লিক্সে আসছে সাইফ–প্রতীকের নতুন ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ এ.এম
নেটফ্লিক্সে আসছে সাইফ–প্রতীকের নতুন ছবি

সাইফ আলী খান ও প্রতীক গান্ধী।

ads

স্বাধীনতার পর ভারতের প্রথম সাধারণ নির্বাচনের পেছনের অজানা অধ্যায় এবার উঠে আসছে সিনেমার পর্দায়। সত্য ঘটনার আলোকে নির্মিত নতুন ছবি ‘হাম হিন্দুস্তানি’ নিয়ে আসছেন সাইফ আলী খান ও প্রতীক গান্ধী। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির জন্য নির্মিত এই ছবির প্রথম ঝলক ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

ছবিটির গল্প আবর্তিত হয়েছে সদ্য স্বাধীন ভারতের সেই সময়কে ঘিরে, যখন দেশজুড়ে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তার আবহে একদল সরকারি কর্মকর্তা নানা প্রতিকূলতা অতিক্রম করে সফলভাবে আয়োজন করেছিলেন দেশের প্রথম সাধারণ নির্বাচন। মূলত সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামই এই সিনেমার কেন্দ্রীয় বিষয়।

‘হাম হিন্দুস্তানি’ পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান। তাঁর সঙ্গে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, দীপক ডোবরিয়াল, মিমি চক্রবর্তী ও সারিকা।

পরিচালক ও প্রযোজনা দলের ভাষ্য অনুযায়ী, ভারতের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে পর্দায় তুলে ধরা ছিল তাঁদের জন্য বড় দায়িত্ব। তাঁদের মতে, এটি সাহস, ঐক্য এবং সম্মিলিত প্রয়াসের গল্প—যা আধুনিক ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নেটফ্লিক্স জানিয়েছে, ছবিটি শিগগিরই মুক্তি পাবে। তবে এখনো নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

সূত্র: এনডিটিভি

ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ