আর্কাইভ
ads
logo

অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর

Sadia

প্রকাশকাল: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পি.এম
অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর

ছবিঃ সংগৃহীত

ads

হিন্দি চলচ্চিত্রের বর্তমান মান এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কর্মপদ্ধতি নিয়ে কড়া সমালোচনা করেছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। নিজের আসন্ন সিনেমা ‘ও রোমিও’-র প্রচারণামূলক কার্যক্রমের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বলিউডে এখন ভালো মানের চিত্রনাট্যের অভাব প্রকট হয়ে দাঁড়িয়েছে। শাহিদের মতে, সিনেমার মূল আধেয় বা গল্পের চেয়ে এখন কৃত্রিম বিপণন বা ‘ম্যানুফ্যাকচার্ড মার্কেটিং’-এর দিকেই নির্মাতাদের ঝোঁক বেশি।

সাক্ষাৎকারে শাহিদ কাপুর উল্লেখ করেন, বর্তমান সময়ে সিনেমাকে দর্শকপ্রিয় করতে শিল্পের চেয়ে মেকি প্রচার কৌশলের ওপর বেশি নির্ভর করা হচ্ছে। তার মতে, একজন শিল্পী যখন দর্শকদের কাছ থেকে একটি সৎ ও নিরপেক্ষ প্রতিক্রিয়া প্রত্যাশা করেন, তখন কৃত্রিম পিআর (পাবলিক রিলেশনস) কার্যক্রম সেই স্বচ্ছতার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রেক্ষাগৃহের অন্ধকার কক্ষে দর্শকদের স্বতঃস্ফূর্ত করতালি বা সিটির যে সম্মান, মেকি প্রচারণার ভিড়ে সেই অকৃত্রিম অনুভূতি এখন হারিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন।

চলচ্চিত্রের গুণগত মান হ্রাসের পেছনে দর্শকদের পরিবর্তনশীল মনস্তত্ত্বকেও দায়ী করেছেন এই তারকা। শাহিদ লক্ষ্য করেছেন, বর্তমান প্রজন্মের দর্শকদের ধৈর্য বা কোনো বিষয়ে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখার ক্ষমতা (অ্যাটেনশন স্প্যান) ক্রমেই হ্রাস পাচ্ছে। একে ‘ডোপামিন হিট’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দর্শকরা যেমন সবসময় তাৎক্ষণিক উত্তেজনার খোঁজ করেন, নির্মাতারাও ঠিক সেই পথেই হাঁটছেন। এই গড্ডালিকা প্রবাহে পড়ে সৃজনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দীর্ঘমেয়াদে তা সিনেমার জন্য হুমকিস্বরূপ।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ