আর্কাইভ
ads
logo

শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ পি.এম
শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ

ছবি: সংগৃহীত

ads

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। লম্বা চুল, মুখভর্তি দাড়ি, চোখে সানগ্লাস আর হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে বেরোচ্ছে আগুনের ঝলক; ১৭ সেকেন্ডের এই ভিডিওই সামাজিক মাধ্যমে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমায় শাকিবের মারকাটারি অ্যাকশন লুক ভক্তদের উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। তবে সবাই মুখিয়ে আছে জ্যোতির্ময়ী কুণ্ডুর চরিত্রটি কেমন হবে তা দেখার জন্য।

‘প্রিন্স’ সিনেমায় শাকিব-জ্যোতির্ময়ী জুটির রসায়ন ফুটিয়ে তোলার জন্য গত ১০ দিন ধরে শ্রীলঙ্কায় শুটিং চলছে। মূলত এখানে তাদের রোমান্টিক দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করা হচ্ছে। গল্পের প্রয়োজনে অ্যাকশন দৃশ্যে জ্যোতির্ময়ীকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুরো সিনেমার শুটিং শ্রীলঙ্কায় হচ্ছে। এখনও ২০ দিনের শুটিং বাকি রয়েছে। পরিচালক ঘনিষ্ঠ সূত্রের খবর, বাজেট সাশ্রয় এবং নব্বই দশকের আবহাওয়া ও লোকেশন যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে। ‘অ্যানিমেল’খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় ক্যামেরার পেছনে রয়েছেন।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রিন্স’-এ কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু নব্বই দশকের মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে থাকবেন। শাকিবের বিপরীতে শুধু তিনি নন, সিনেমায় আছেন জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিণও। এই দুই নায়িকাকে ঘিরে সিনেমার মুক্তি হতে যাচ্ছে আগামী ঈদে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, “শাকিব নিজেকে তার ‘স্টারডম’ বুঝতে দেন না। কাজের সময় একেবারে মাটির কাছাকাছি থাকেন, প্রচণ্ড সহযোগিতা করেন। উনি খ্যাতনামা হলেও সেটা বোঝাতে চান না।”


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ