আর্কাইভ
ads
logo

সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

Sadia

প্রকাশকাল: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পি.এম
সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

ছবি: সংগৃহীত

ads

ভারতের সুরাটে অনুষ্ঠিত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) ম্যাচে উপস্থিত হয়ে আবারও আলোচনায় এলেন বলিউড সুপারস্টার সালমান খান।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বেঙ্গালুরু স্ট্রাইকার্স ও দিল্লি সুপারহিরোসের মধ্যকার ম্যাচে যোগ দিয়ে তিনি তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ এবং সেই ছবির টিজার ঘিরে চলা ট্রল নিয়ে খোলামেলা কথা বলেন।

গত মাসে প্রকাশিত ছবিটির এক মিনিটের টিজারে সালমান খানকে হাতে একটি লাঠি নিয়ে সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে দেখা যায়। শত্রুপক্ষের সেনারা বন্দুক হাতে এগিয়ে এলেও তিনি দৃঢ় ভঙ্গিতে নিজের অবস্থানে অটল থাকেন। তবে টিজার প্রকাশের পর সামাজিক মাধ্যমে অভিনেতার লুক ও অভিব্যক্তি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। নেটিজেনদের একাংশ মজা করে তাঁর এই লুককে ‘রোমান্টিক’ বলে ট্রল করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

আইএসপিএল ম্যাচ চলাকালীন সেই প্রসঙ্গ আবার সামনে আসে। মাঠে সালমান খানের উপস্থিতিতে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ তাঁকে একটি ব্যাট হাতে নিয়ে টিজারের সেই দৃশ্যটি পুনরায় উপস্থাপন করতে বলেন। তখন হাসিমুখে ট্রলিংয়ের বিষয়টি স্বীকার করে সালমান খান বলেন,
‘এখন, কিছু লোক মনে করে এটা একটা রোমান্টিক লুক। কিন্তু আমি একজন কর্নেল, ভাই। এটা একজন কর্নেলের লুক—যিনি জানেন কীভাবে তার দল ও সৈন্যদের অনুপ্রাণিত করতে হয় এবং আশা জাগাতে হয়।

আমি চাইলে অন্য ধরনের লুকও দিতে পারি (গর্জন), কিন্তু তার কোনো মানে নেই। গালওয়ানের যুদ্ধের ক্ষেত্রে সেটার কোনো মানে নেই।’

উল্লেখ্য, ‘ব্যাটল অব গালওয়ান’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। ছবিটি সালমান খান ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন স্বয়ং সালমান খান। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ