আর্কাইভ
ads
logo

যে কারণে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে চান আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ এ.এম
যে কারণে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে চান আলিয়া ভাট

ads

বলিউড তারকা আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। কাজের আপডেটের পাশাপাশি পারিবারিক মুহূর্ত, ব্যক্তিগত অনুভূতি—সবকিছুই ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাকে। তবে এই অনলাইন উপস্থিতি নিয়েই মাঝেমধ্যে দ্বিধায় ভোগেন অভিনেত্রী। বিশেষ করে মা হওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ভাবনাটা তার মধ্যে আরও প্রবল হয়েছে।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া ভাট জানান, এমন কিছু দিন আসে যখন সকালে ঘুম ভেঙেই তার মনে হয় সব সোশ্যাল মিডিয়া অ্যাপ মুছে ফেলা উচিত। তিনি বলেন, “এমন কিছু দিন আসে যখন আমি ঘুম থেকে উঠে ভাবি, ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে ফেলা উচিত। বিশেষ করে রাহার মা হওয়ার পর। এমন অভিনেত্রী হওয়া উচিত যে শুধু অভিনয় করে। কিন্তু এটা হলে যারা আপনার পাশে থেকেছেন তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো একটা বিষয় হবে। আর তাই আমি তা করতে পারি না।”

নিজের ব্যক্তিগত পরিসর রক্ষা করা যে ক্রমেই কঠিন হয়ে উঠছে, সে কথাও স্বীকার করেছেন আলিয়া। তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন এখনও খুবই ব্যক্তিগত রাখতে পছন্দ করি। কিন্তু এটা খুবই কঠিন। আমার ছবির অ্যালবাম রাহায় ভরা। আমার ছবিগুলো ধরে রাখার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।”

অভিনেত্রীর কথায় উঠে আসে, মাতৃত্ব তার জীবনে গভীর পরিবর্তন এনেছে। এই অভিজ্ঞতা শুধু জীবনযাপন নয়, তার চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিতেও বড় প্রভাব ফেলেছে বলে জানান তিনি।

কাজের দিক থেকে সামনে ব্যস্ত সময় অপেক্ষা করছে আলিয়া ভাটের। তাকে দেখা যাবে ‘আলফা’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। অ্যাকশনধর্মী ‘আলফা’ ছবিতে তার সহশিল্পী শর্বরী। অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার সঙ্গে অভিনয় করছেন ভিকি কৌশল ও রণবীর কাপুর।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ