আর্কাইভ
ads
logo

নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২ মার্চ ২০২৬, ০২:৪৬ পি.এম
নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ads

রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সড়ক পরিবহন খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী পরিবহন ব্যবস্থার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আতিকুর রহমান রুমন বলেন, “প্রধানমন্ত্রী রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।”

এদিকে, শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব জানান, রমজানের ঈদের আগেই কাজ সম্পন্ন করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ