আর্কাইভ
ads
logo

'জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি প্রয়োজনে তদন্ত করা হবে '

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এ.এম
'জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি প্রয়োজনে তদন্ত করা হবে '

ads

জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার ঘটনাগুলো প্রয়োজন হলে পুনরায় তদন্ত করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই চূড়ান্তভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সেটাই হবে। তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারও তদন্ত হবে। বিষয়গুলো যেহেতু আদালতে আছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে।’

এ সময় তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়েই আয়োজন করা হবে। বর্তমান সরকার দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।’



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ