আর্কাইভ
ads
logo

কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ পি.এম
কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর

ads

দেশের আর্থিক খাতের শীর্ষ পদে দায়িত্ব নিয়েই বড় কোনো বক্তব্য নয়—কাজের মাধ্যমেই দক্ষতা ও যোগ্যতা দেখানোর অঙ্গীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান।

১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি জানান, আপাতত কথার চেয়ে কাজই হবে তার প্রধান অগ্রাধিকার।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে পৌঁছান। এ সময় ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চাই। এসেছি, কাজ শুরু করি তারপর কথা বলা যাবে।”

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন। এরপর সেখান থেকে বাংলাদেশ ব্যাংকে আসেন।

এর আগে বুধবার বিকেলে সরকার তাকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বিএনপির ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ২৩তম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ