আর্কাইভ
ads
logo

দেশের স্বার্থে সততা ও দায়বদ্ধতা মেনে কাজ করতে হবে: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ পি.এম
দেশের স্বার্থে সততা ও দায়বদ্ধতা মেনে কাজ করতে হবে: শেখ রবিউল আলম

ads

“রাষ্ট্রের অর্থ মানে জনগণের অর্থ। এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে,” বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি নবীন কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন, “অনৈতিক চর্চা পরিহার করে দেশের সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং নির্মাণকাজে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে। বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়ন এবং অপচয় হ্রাসে দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্যে নবীন কর্মকর্তাদের আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের নতুন যোগ দেওয়া ৩২ জন কর্মকর্তার জন্য আয়োজিত সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী শেখ রবিউল আলম নবীনদের উদ্দেশে বলেন, “রাষ্ট্র ও সরকারের প্রত্যাশা পূরণের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে হবে। সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন একজন প্রকৃত কর্মকর্তার পরিচয়।”

সড়ক ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, “আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নবীন কর্মকর্তারাই আগামী দিনের দেশের ভবিষ্যতের কান্ডারি।”


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ