আর্কাইভ
ads
logo

তিস্তার বুকে আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না : ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পি.এম
তিস্তার বুকে আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না : ত্রাণমন্ত্রী

ads

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শুধু ৫ আগস্ট নয়, যেকোনো ক্ষতিগ্রস্ত পরিবারই মামলা করার অধিকার রাখে। কারো সঙ্গে অন্যায় হলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে পারবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তিস্তা নদী সংক্রান্ত বিষয়েও বলেন, “তিস্তা আন্দোলনের সঙ্গে আমি জড়িত। তিস্তাপাড়ের সন্তান আমি। রংপুরের দুই কোটি মানুষের আকাঙ্খা তিস্তাকে ঘিরে। আমরা সবেমাত্র সরকার গঠন করেছি। পানি সম্পদ মন্ত্রণালয়ের দুই মন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকার কিছু প্রকল্প গ্রহণ করেছিল। তিস্তার বুকে আর কোনো বিচ্ছিন্ন প্রকল্প বাস্তবায়ন হবে না। আমরা সমন্বিত প্রকল্পের মাধ্যমে নদী শাসন, খনন ও তিস্তাপাড়ের মানুষের দাবি পূরণ করবো।”

মন্ত্রী আরও জানান, প্রশাসনকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী সরকারি আদেশ প্রতিপালন করবেন। আলোচনায় রমজানকে ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদক নির্মূলকে বেশি গুরুত্ব দিয়েছি। রংপুরে চলমান কিছু প্রকল্প অন্যান্য বিভাগের অন্তর্ভুক্ত নয়। আমরা তা অন্তর্ভুক্ত করতে চাই।”

দুলু আরও বলেন, “ভবিষ্যতে রংপুর বাজেটে বৈষম্যের শিকার হবে না। বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী রংপুরে এসে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পকারখানা তৈরির কথা বলেছেন। রংপুর অঞ্চল খাদ্য উৎপাদনে ভালো ভূমিকা রাখে, এখানে শ্রম সস্তা এবং আইনশৃঙ্খলা ভালো। তাই রংপুরেরও সমহারে উন্নয়ন হবে।”

মন্ত্রী সভায় রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ