সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।
সোমবার সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান নবনিযুক্ত কর্মকর্তাকে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি কোরে কমিশন লাভ করেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সামরিক সচিব এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্বে তাঁর অভিজ্ঞতা সশস্ত্র বাহিনীর সমন্বয় ও কৌশলগত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।







