আর্কাইভ
ads
logo

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পি.এম
প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

ads

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রথমবারের মতো আজ সশস্ত্র বাহিনী বিভাগ-এর অফিসে দায়িত্ব পালন শুরু করেছেন। সকাল ৯টায় তিনি ঢাকা সেনানিবাসে অবস্থিত এই অফিসে পৌঁছান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিন বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরবর্তীতে দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী-কে ‘র‌্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মোঃ আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপ সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি সামরিক নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ