আর্কাইভ
ads
logo

নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সব বাহিনীর প্রধানদের উচ্চপর্যায়ের বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ পি.এম
নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সব বাহিনীর প্রধানদের উচ্চপর্যায়ের বৈঠক শুরু

ads

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালেই সচিবালয়ে দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী ও মন্ত্রণালয় অন্তর্গত প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন। এটি তার নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক সভা হিসেবে গণ্য হচ্ছে।

বৈঠকটি শুরু হয় সকাল ১১টা ৩৮ মিনিটে মন্ত্রণালয়ের সভাকক্ষে। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনের সুরক্ষা জোরদারকরণ, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান।

এছাড়া, বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো, গোয়েন্দা কার্যক্রম জোরদার করা, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা এবং কারাগার ব্যবস্থাপনার সাম্প্রতিক অবস্থা নিয়েও দিকনির্দেশনা আসতে পারে। মাঠপর্যায়ে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করাও বৈঠকের গুরুত্বপূর্ন আলোচ্য বিষয় হতে পারে। বৈঠকের পর আনুষ্ঠানিক বক্তব্য বা ব্রিফিং দেওয়ার সম্ভাবনা রয়েছে।

উচ্চপর্যায়ের এ বৈঠকে উপস্থিত ছিলেন—

পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী

এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. গোলাম রসুল

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব দেলোয়ার হোসেন

সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ছিবগাত উল্লাহ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার

এর পাশাপাশি উপস্থিত ছিলেন—

এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান

বৈঠকটি দেশের নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন মন্ত্রীর প্রথম দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ