আর্কাইভ
ads
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পি.এম
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবিঃ সংগৃহীত

ads

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ রোববার সকাল ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই আনুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের শীর্ষ প্রতিনিধি ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র দুটির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে আসন্ন পবিত্র হজ ব্যবস্থাপনা এবং হাজিদের সুযোগ-সুবিধা নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ কথাবার্তা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, আজ সকাল ৯টা ৫ মিনিটে দাপ্তরিক কাজের উদ্দেশ্যে সচিবালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। দায়িত্ব গ্রহণের পর নিয়মিত অফিস করার অংশ হিসেবে তিনি সেখানে অবস্থানকালে কূটনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ