আর্কাইভ
ads
logo

রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ পি.এম
রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী

ads

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের অযাচিতভাবে রাস্তায় ঘোরাঘুরি করা বন্ধ করতে হবে। তিনি জানিয়েছেন, পুলিশ এমন পরিস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজের নির্বাচনি এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে—কেন ঘুরতেছে, কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল। এতে যদি কন্সটিটিউশনাল ভায়োলেশন (সংবিধান লঙ্ঘন) হয়, আমরা পরে দেখব। এটি হতেই হবে। এর কোনো বিকল্প নেই।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। এটি আমার প্রতিজ্ঞা। আমার এই প্রতিজ্ঞার সঙ্গে যারা থাকতে পারবেন না, তারা দয়া করে অন্যত্র বদলি হয়ে যান। অথবা আমাকে বলুন, আমি উপযুক্ত জায়গা দেখে বদলি করে দেব। তবে আমি এখানটাকে পবিত্র রাখব।”

এই সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।






ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ