আর্কাইভ
ads
logo

রমজানেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পি.এম
রমজানেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী

ads

পবিত্র ঈদুল ফিতরের আগে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে নতুন সরকার রমজান মাসেই ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প কার্যকর করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নিজেই চান, অন্তত একটি পাইলট প্রকল্প আকারে ঈদের আগেই এই উদ্যোগ শুরু করা হোক। নির্বাচনের আগে প্রতিশ্রুতিশীল ইশতেহারের অংশ হিসেবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং নিত্যপণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতেই এটি নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, “এই কার্ড মূলত সর্বজনীন করার লক্ষ্য নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকভাবে কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। একটি উচ্চপর্যায়ের কমিটি পর্যায়ক্রমে হতদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে সুবিধার আওতায় নিয়ে আসবে।”

বৈঠকে মূলত কার্যক্রম পরিচালনার সুশৃঙ্খল পদ্ধতি এবং কার্ড বিতরণের মেকানিজম নিয়ে আলোচনা হয়েছে। সরকার চায় এই কার্ডের মাধ্যমে সহায়তা সঠিকভাবে প্রয়োজনমন্দদের কাছে পৌঁছানো এবং বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।

সিপিবি ও অন্যান্য বামপন্থী দলগুলো যে উদ্বেগ জানিয়েছিল, তাতেও মন্ত্রী ইতিবাচক সাড়া দেন। তিনি স্পষ্ট করেন, কার্ড চালুর বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি বাস্তবায়ন করছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে দেশের সব অঞ্চলে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

রমজানের শুরুতেই বাজারে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির খবরে সরকারের মতে, ফ্যামিলি কার্ড বিশেষ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সুলভ মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।

আজকের বৈঠকের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালী করার নতুন যাত্রা শুরু হলো। সরকার আশা করছে, ঈদের আগেই পাইলট প্রকল্পের সুবিধাভোগীরা কার্ড হাতে পাবেন এবং সুলভ মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ গ্রহণ করতে পারবেন।



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ