সরকারি ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা নেওয়া হবে না বলে জানিয়েছেন আবু জাফর মো. জাহিদ হোসেন, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না এবং কার্ড পাওয়ার সঙ্গে চলমান ভাতা কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ সাংবাদিকদের বলেন, “আমরা চেষ্টা করছি ঈদের আগেই পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড শুরু করতে এবং কার্ড বিতরণের সংখ্যা ও সময় নির্ধারণ দ্রুতই ফাইনাল করব।”
প্রথমে হতদরিদ্রদের মধ্যে কার্ড দেওয়ার পরিকল্পনা জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, “নির্দিষ্ট জেলায় কতজনকে দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি, তবে আগেই কিছু এলাকায় জরিপের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”
কার্ডে কী সুবিধা থাকবে জানতে চাইলে তিনি জানান, “আমরা চেষ্টা করছি মূলত ক্যাশ সুবিধা দেব, বিশেষভাবে মহিলাদের জন্য।”







