আর্কাইভ
ads
logo

ঢাকা কলেজে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী প্রীতি ক্রিকেট ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ এ.এম
ঢাকা কলেজে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী প্রীতি ক্রিকেট ম্যাচ

ads

খেলাধুলার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকা কলেজে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী প্রীতি ক্রিকেট ম্যাচ।

ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) ঢাকা কলেজ ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ডে এই প্রীতি ম্যাচটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির সভাপতি এস এম ফেরদৌস আলম এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার সীমা ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইএস ঢাকা কলেজ ইউনিটের আহ্বায়ক মো. ওয়াদুদুর রহমান রাহুল।

ম্যাচে অংশ নেয় টিম লুই ব্রেইলটিম হেলেন কেলার। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় টিম হেলেন কেলার ৭ উইকেটের ব্যবধানে জয় অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার হিসেবে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে ১৫ হাজার টাকা এবং ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

উল্লেখ্য, ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ২০১৭ সাল থেকে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজ করে আসছে। ২০২৩ সাল থেকে সংগঠনটির কার্যক্রম ঢাকা কলেজে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। একীভূত ও সমান সুযোগভিত্তিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নে এই আয়োজনকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।







ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ