আর্কাইভ
ads
logo

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি

Sadia

প্রকাশকাল: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পি.এম
বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি

ছবি: সংগৃহীত

ads

বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি ডলার বা ৩.১৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের জানুয়ারি মাসে যেখানে ২১৮ কোটি ৫০ লাখ ডলার এসেছিল, সেখানে এবার এসেছে ৯৮ কোটি ৫০ লাখ ডলার বেশি।

এদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম ছয় মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৫৮৬ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩৪৭ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে। সে সময় ঈদকে কেন্দ্র করে দেশে এসেছিল ৩২৯ কোটি ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মে মাসে, ২৯৭ কোটি ডলার।

তবে সেই দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে সদ্য বিদায়ী ডিসেম্বর মাস। ওই মাসে প্রবাসী আয় আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকার সমান।

চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের চিত্র অনুযায়ী—জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ। পুরো অর্থবছরে তখন মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নির্দেশ করে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ