আর্কাইভ
ads
logo

নিলামে ৮৭ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পি.এম
নিলামে ৮৭ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

ছবিঃ সংগৃহীত

ads

টাকার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮৭ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে এই ডলার কেনা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যমতে, আজ প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে ক্রয় করা হয়েছে। মূলত রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বাজারে ডলারের সরবরাহ বাড়ায় এই পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসেই এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার বাজার থেকে সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বর্তমান অর্থবছরের (২০২৫-২৬) শুরু থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৮ দশমিক ৫০ মিলিয়ন ডলারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডলারের বিনিময় হার স্বাভাবিক রাখা এবং রপ্তানি ও প্রবাস আয় খাতকে শক্তিশালী করার কৌশল হিসেবেই নিয়মিত বিরতিতে এই মুদ্রা ক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ