আর্কাইভ
ads
logo

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ এ.এম
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার

ছবি: সংগৃহীত

ads

মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের মতে, এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন মূল্য কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ