আর্কাইভ
ads
logo

নতুন উচ্চতায় স্বর্ণের বাজার, ভরিতে দাম বাড়ল ৭,৩৪৮ টাকা

বাণিজ্য ডেস্ক

প্রকাশকাল: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পি.এম
নতুন উচ্চতায় স্বর্ণের বাজার, ভরিতে দাম বাড়ল ৭,৩৪৮ টাকা

ads

দেশের স্বর্ণবাজারে আবারও ইতিহাস সৃষ্টি হলো। টানা মূল্যবৃদ্ধির ধারায় এবার সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ, যা ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। আজ থেকেই এই নতুন মূল্য কার্যকর হচ্ছে, যা এখন পর্যন্ত দেশের স্বর্ণের সর্বোচ্চ দর।

বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম আগের তুলনায় ৭ হাজার ৩৪৮ টাকা বেড়েছে, যা শতকরা হিসাবে ২ দশমিক ৮০ শতাংশ বেশি। এর আগে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকায়।

স্বর্ণ ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে লাগাতার দরবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব সরাসরি দেশের বাজারে পড়েছে। বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ২০০ ডলার ছাড়িয়ে গেছে। পাশাপাশি বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ ও রুপার দিকে বেশি ঝুঁকছেন।

পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে বাংলাদেশে স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। ২০১৮ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো ভরিপ্রতি স্বর্ণের দাম ৫০ হাজার টাকা অতিক্রম করে। এরপর পাঁচ বছরের ব্যবধানে ২০২৩ সালের জুলাইয়ে তা ১ লাখ টাকার ঘর পেরোয়। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বর্ণের দাম দেড় লাখ টাকায় পৌঁছে এবং একই বছরে ২ লাখ টাকার সীমাও অতিক্রম করে নতুন মাইলফলক স্পর্শ করে।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ