আর্কাইভ
ads
logo

টয়লেটের সেপটিক ট্যাংকে মিললো নারীর মরদেহ

Sadia

প্রকাশকাল: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ পি.এম
টয়লেটের সেপটিক ট্যাংকে মিললো নারীর মরদেহ

ছবিঃ সংগৃহীত

ads

নওগাঁ সদর উপজেলায় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মনতাসুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, ওই নারীকে অন্য কোথাও হত্যা করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহটি সেপটিক ট্যাংকে ফেলে রাখা হতে পারে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে উদ্বেগ ও কৌতূহল ছড়িয়ে পড়ে।

বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, “গত সোমবার সকাল ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয় তার বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে একটি নারীর মরদেহ রয়েছে।” বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হওয়ায় তিনি রাতে নওগাঁ সদর মডেল থানায় বিষয়টি অবহিত করেন। পরদিন মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হক বলেন, “মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ