আর্কাইভ
ads
logo

স্বর্ণের পালে হাওয়া, লাফিয়ে বাড়ল রুপার দামও

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পি.এম
স্বর্ণের পালে হাওয়া, লাফিয়ে বাড়ল রুপার দামও

ছবি: সংগৃহীত

ads

দেশের বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার মূল্যবান ধাতু রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১২ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানায়।

নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪০৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে এই মানের রুপার নতুন বাজারমূল্য দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪৯ টাকায়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে রুপার মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকেই সারাদেশে নতুন এই দর কার্যকর হবে। হঠাৎ করে রুপার দাম ভরিতে ৪০০ টাকার বেশি বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপের সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


 

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ