আর্কাইভ
ads
logo

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১২ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এ.এম
ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ads

রাজধানী ঢাকায় শীতকালীন আবহাওয়া সম্পর্কে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যেখানে তারা জানিয়েছে যে আজ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ মধ্য সময়ে আংশিক মেঘলা থাকতে পারে। তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে না এবং পরিবেশ সাধারণত শুষ্ক অবস্থায় থাকতে পারে। 

 

এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে বাতাস ঘণ্টায় ৮ থেকে ১২ কিমি বেগে প্রবাহিত হতে পারে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। 

 

আবহাওয়া অফিস আরও জানিয়েছে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত অবস্থায় থাকবে। এর ফলে শীতের অনুভূতি একই রকম থাকবে এবং কুয়াশা পড়ার সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে থাকতে পারে

। 

 

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ