আর্কাইভ
ads
logo

ঢাকাসহ আশপাশে আজ ভয়াবহ বায়ুদূষণ, বাতাস ‘দুর্যোগপূর্ণ’

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ পি.এম
ঢাকাসহ আশপাশে আজ ভয়াবহ বায়ুদূষণ, বাতাস ‘দুর্যোগপূর্ণ’

ads

শ্বাস নেওয়াই যেন চ্যালেঞ্জ—বায়ুদূষণে আজ আবারও বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় উঠে এসেছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (AQI) ৩৩২ স্কোর নিয়ে রাজধানীর বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থানে রয়েছে, আর নগরীর বড় অংশে বায়ুর মান পৌঁছেছে ‘দুর্যোগপূর্ণ’ স্তরে।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে এসব তথ্য উঠে আসে। তালিকা অনুযায়ী, ঢাকার সবচেয়ে দূষিত এলাকা ধানমণ্ডি—এখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ৪৭৯। এরপর উত্তরার ১৮ নম্বর সেক্টর (৪২২), দক্ষিণ পল্লবী (৪০২), বেচারাম দেউড়ি (৩৭৪), ইস্টার্ন হাউজিং (৩৪০), মাদানি সরণির বেজ এজওয়াটার (৩২২) ও কল্যাণপুরে (৩২২) বাতাসের মানও ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গোড়ান, পীরেরবাগ রেললাইন এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়েছে। রাজধানীর বাইরে ঢাকার পার্শ্ববর্তী সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকাতেও বায়ুদূষণ ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় রয়েছে।

অন্যদিকে, গাজীপুরের শ্রীপুরে দেশের সবচেয়ে দূষিত বাতাস রেকর্ড হয়েছে। সেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর দাঁড়িয়েছে ৬৪৫, যা অত্যন্ত উদ্বেগজনক। একই জেলার কাপাসিয়াতেও ভয়াবহ দূষণ দেখা গেছে, যেখানে স্কোর ৪৬১।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স ০–৫০ হলে বায়ুর মান ভালো, ৫১–১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১–১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোর হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ