আর্কাইভ
ads
logo

মব সহিংসতায় সরকারের দায় আছে; আব্দুন নূর তুষার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এ.এম
মব সহিংসতায় সরকারের দায় আছে; আব্দুন নূর তুষার

ads

দেশজুড়ে মব সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার। তাঁর বক্তব্য, এ ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে সরকারের জবাবদিহি থাকা উচিত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনায় তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

আব্দুন নূর তুষার বলেন, “আমি মনে করি, প্রতিটি মবের হাতে হত্যাকৃত ব্যক্তির জন্য ইউনূস সরকারকে অবশ্যই দায়ী করা যায় এবং দায়ী করা উচিত।”

তিনি আরও বলেন, “ড. ইউনূস মব চালু করেননি? মব আছে আইনের মধ্যে? বিচার করেছেন? উনি মব ধরার জন্য একবার একটা বক্তৃতা দিয়েছেন, উনার পরিষ্কার বক্তৃতা আছে।”

বক্তৃতার প্রসঙ্গ টেনে তুষার বলেন, “বক্তৃতা দিলে মানুষকে উৎসাহ দেওয়া হয়।”

ড. ইউনূসের একটি বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, “উনার পরিষ্কার বক্তৃতা আছে, ‘গ্রামেও এসব লোক আছে, তোমাদের শরীরে তেজ নাই?’ শরীরের তেজ দিয়ে কি আইন প্রযুক্ত করতে হয়? উনার বক্তৃতার মধ্যে উনি উৎসাহ দিয়েছেন মবকে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “আইনশৃঙ্খলা বাহিনী তার হাতে, আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে, আইন প্রতিরোধ করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসে আপনি বলবেন ‘তেজ দেখাও’, তো সেইটা মবকে উৎসাহ দেওয়া না?”

টক শোতে দেওয়া এসব বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ